• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • শেরপুরের ঝিনাইগাতীতে উচ্ছেদ অভিযান, উদ্ধার সরকারি সম্পত্তি 

     swadhinshomoy 
    18th Aug 2025 5:15 am  |  অনলাইন সংস্করণ Print

    আল আমিন স্টাফ রিপোর্টারঃ
    ঝিনাইগাতীতে উচ্ছেদ অভিযান চালিয়ে সরকারি জায়গা উদ্ধার করেছে প্রশাসন। রবিবার (১৭ আগস্ট) সকালে ঝিনাইগাতী উপজেলার ১ নং কাংশা ইউনিয়নের বাকাকুড়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

    জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুদ্দিনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাশেলসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা।

    অভিযানকালে স্থানীয় আমির আলীর দখলকৃত প্রায় ৩৬ শতাংশ সরকারি সম্পত্তি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জায়গাটি কাংশা ইউনিয়ন ভূমি অফিস নির্মাণের জন্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রশাসনিক কর্মকর্তারা।

    প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি সম্পত্তি দখলমুক্ত করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধভাবে দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31