• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • উপজেলা প্রশাসনের উদ্যোগে সমঝোতা; সবার জন্য রাস্তা উন্মুক্ত রাখার সিদ্ধান্ত 

     swadhinshomoy 
    09th Apr 2026 6:42 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ সালাউদ্দীন, চট্টগ্রাম (হাটহাজারী) প্রতিনিধি:

    চট্টগ্রামের হাটহাজারীতে নাঙ্গলমোড়ায় রাস্তা বন্ধ করে গেট নির্মাণকে কেন্দ্র করে সৃষ্ট দীর্ঘদিনের বিরোধ অবশেষে শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি হয়েছে। মূলত দুই পক্ষের জায়গা সংক্রান্ত বিরোধ ও সামাজিক ভুল বোঝাবুঝির কারণে এ সমস্যার সৃষ্টি হয়।

    উপজেলা প্রশাসনের উদ্যোগে উভয় পক্ষকে নিয়ে দীর্ঘ আলোচনা ও সমঝোতার মাধ্যমে বিরোধের সমাধান করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, সংশ্লিষ্ট রাস্তা সবার জন্য উন্মুক্ত থাকবে এবং গেট নির্মাণকারী পক্ষ এটি কখনো বন্ধ করবে না মর্মে বন্ড প্রদান করবে। অন্যদিকে, অপর পক্ষ সমঝোতার ভিত্তিতে জায়গা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে সম্মত হয়েছে।

    সমঝোতার পর উভয় পক্ষ শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার ঘোষণা দেন এবং পারস্পরিক কোলাকুলির মাধ্যমে বিরোধের অবসান ঘটান।

    এ ঘটনায় উভয় পক্ষের উদারতা ও সমঝোতামূলক মনোভাবকে স্থানীয়রা সাধুবাদ জানিয়েছেন।

    বিশ্লেষকরা মনে করেন, বিভিন্ন এলাকায় এজমালি খতিয়ানের জমি যথাযথভাবে বণ্টননামা না করায় পরবর্তী প্রজন্ম এ ধরনের বিরোধে জড়িয়ে পড়ছে এবং ভোগান্তির শিকার হচ্ছে। তাই সময়মতো জমির সুষ্ঠু বণ্টন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930