• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ঈদগাঁওতে বহুল কাঙ্ক্ষিত ফায়ার সার্ভিস স্থাপন কার্যক্রম দ্রুত শুরু করার আশ্বাস 

     swadhinshomoy 
    15th Apr 2026 6:25 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ তৈয়ব, কক্সবাজার:

    কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপনে কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন কক্সবাজার সদর–রামু–ঈদগাঁও আসনের নবনির্বাচিত সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।

    বুধবার (১৫ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই তথ্য জানান। ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমদের সাথে তার বিস্তারিত আলোচনা হয়েছে বলে পোস্টে নিশ্চিত করেছেন। এ সময় মন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় জমি অধিগ্রহণসহ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা প্রদান করেছেন বলে উল্লেখ করেন তিনি।

    এমপি কাজল তার পোস্টে আশা প্রকাশ করেন, দ্রুত সময়ের মধ্যেই এ বিষয়ে কার্যকর উদ্যোগ দৃশ্যমান হবে। একই সঙ্গে সহযোগিতার জন্য তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

    স্থানীয়দের মতে, ঈদগাঁওতে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপিত হলে অগ্নিকাণ্ড সহ বিভিন্ন জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক সেবা নিশ্চিত করা সম্ভব হবে। এতে জননিরাপত্তা দ্রুত নিশ্চিত হওয়ার পাশাপাশি জানমালের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমে আসবে বলে তারা মনে করছেন।

    এবিষয়ে ঈদগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেফাইল উদ্দিন বলেন, ঈদগাঁওতে ফায়ার সার্ভিস না থাকায় ঈদগাঁওবাসী বহু দুর্ঘটনায় তড়িৎ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। কক্সবাজার জেলার দ্বিতীয় বৃহত্তম বানিজ্যিক নগরী হিসেবে পরিচিত ঈদগাঁও বাজারে বহুবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় সব পুড়ে ভস্মীভূত হওয়ার পরই ফায়ার সার্ভিস উপস্থিত হয়েছিল। আমরা ঈদগাঁও উপজেলাবাসী দীর্ঘদিন এই ফায়ার সার্ভিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবি নিয়ে বিভিন্ন পদস্থ ব্যক্তিদের কাছে ধরনা দিলেও কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এবার হয়ত উপজেলাবাসী তাদের কাঙ্ক্ষিত স্বপ্ন দেখতে পাবেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930