• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • সরাইলে নুরু আলী হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন 

     swadhinshomoy 
    18th Apr 2026 3:08 pm  |  অনলাইন সংস্করণ Print

    আব্বাস উদ্দিন:জেলা প্রতিনিধি(ব্রাহ্মণবাড়িয়া)

    ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের মনিরবাগ এলাকায় চাঞ্চল্যকর ও নৃশংস নুরু আলী মিয়া হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজপথ।

    শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬ইং) বিকেলে কালিকচ্ছ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সর্বস্তরের জনগণের অংশগ্রহণে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
    ‎‎হত্যাকারীদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানিয়ে এলাকাটি এখন বিচারপ্রার্থীদের স্লোগানে মুখরিত।

    ‎মানববন্ধনে বক্তারা বলেন, নুরু আলী মিয়াকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তা সভ্য সমাজে কল্পনা করা যায় না। ঘটনার পর বেশ কিছু সময় অতিবাহিত হলেও মূল আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে থাকা অত্যন্ত উদ্বেগজনক।
    ‎‎ বক্তারা প্রশাসনের প্রতি আল্টিমেটাম দিয়ে বলেন,খুব দ্রুত সময়ের মধ্যে যদি সকল আসামিকে গ্রেফতার করা না হয়, তবে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

    ‎সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন: মোঃ মনিরুজ্জামান মানিক, সাধারণ সম্পাদক, কালিকচ্ছ ইউনিয়ন বিএনপি, আতিকুর রহমান হেলো মিয়া, জয়েন্ট সেক্রেটারি, কালিকচ্ছ ইউনিয়ন বিএনপি, মোঃ মজিবুর রহমান, সাবেক মেম্বার, মোঃ সেলিম মিয়া, সহ-দপ্তর সম্পাদক, কালিকচ্ছ ইউনিয়ন বিএনপি, মোঃ দুলাল মৃধা, বিশিষ্ট ব্যবসায়ী, কালিকচ্ছ বাজার, মোঃ সেলিম বক্স, বিশিষ্ট ব্যবসায়ী এবং মাওলানা মোঃ আল-আমিন, মনিরভাগ জামে মসজিদ।

    ‎বক্তারা বিশেষ করে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, নিরীহ নুরু আলী মিয়ার পরিবার এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। অপরাধীরা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করতে চাইছে। বক্তারা অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার নিশ্চিত করার জোর দাবি জানান।

    ‎মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল কালিকচ্ছ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে নিহতের স্বজনসহ কয়েকশ এলাকাবাসী অংশগ্রহণ করেন। সকলের চোখে-মুখে ছিল স্বজন হারানোর বেদনা আর বিচার পাওয়ার আকুলতা।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930