কটিয়াদীতে প্রবাসীর স্ত্রীর মুখ বেঁধে দিনের বেলায় ডাকাতির ঘটনা ঘটেছে।
কটিয়াদী মডেল থানা পুলিশ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা যায়, গত ১৮/০৫/২০২৬ ইং তারিখ সকাল আনুমানিক ১০:০০ ঘটিকায় বনগ্রাম পশ্চিমপাড়া এলাকায় প্রবাসী রফিকের বাড়িতে দুই ব্যক্তি ঘরের ভিতরে প্রবেশ করে রফিকের স্ত্রীকে বস্তা দিয়ে মুখ বেঁধে এবং রশি দিয়ে হাত-পা বেঁধে ফেলে। পরে তারা ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘটনাটি পূর্বপরিকল্পিত ডাকাতির অংশ।
বাদী পক্ষের অভিযোগের ভিত্তিতে আজ ভোরে অভিযান পরিচালনা করে কটিয়াদী মডেল থানা পুলিশের একটি দল। অভিযানে থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম এর নেতৃত্বে একজন আসামীকে গ্রেফতার করা হয়।
পরে গ্রেফতারকৃত আসামীর দেওয়া তথ্য অনুযায়ী তার বাড়ির চাউলের বস্তার ভিতর থেকে ছিনিয়ে নেওয়া স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
ওসি জানান, এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

