• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • মুরাদনগরে এলাকাবাসীর সহায়তায় মাদক কারবারি আটক 

     swadhinshomoy 
    23rd May 2026 3:42 pm  |  অনলাইন সংস্করণ Print

    ওসমান গনি সরকার, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

    কুমিল্লার মুরাদনগরে এলাকাবাসীর সহায়তায় মাদক মামলার এক পলাতক আসামি ইব্রাহিমকে (৩৮) হাতেনাতে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ মে) দিবাগত রাত ১০টার দিকে উপজেলা সদরের উত্তরপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ইব্রাহিম উপজেলা সদরের উত্তর পাড়ার দুলাল মিয়ার ছেলে।
    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইব্রাহিম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছে। এলাকায় মাদক কারবার চালিয়ে শত শত কিশোর-যুবককে মাদকের ভয়াল ছোবলে ঠেলে দিচ্ছে। সে মাদক মামলায় একজন পালাতক আসামি। তার বিরুদ্ধে মুরাদনগর থানায় গণধর্ষণ সহ মাদকের দুটি মামলা রয়েছে। পুলিশের একাধিক অভিযানের পরও এতদিন ধরাছোঁয়ার বাইরে থাকলেও অবশেষে বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী সঙ্গীয় ফোর্স সহ এলাকাবাসীর সহায়তায় উপজেলা সদরের উত্তরপাড়া থেকে তাকে আটক করা সম্ভব হয়।
    স্থানীয়দের অভিযোগ, ইব্রাহিমের মাদক কারবারের কারণে মুরাদনগর সদর এলাকার বহু কিশোর ও যুবক মাদকের নেশায় জড়িয়ে পড়ে পরিবার ও সমাজে অস্থিরতা সৃষ্টি করছিল। এলাকায় চুরি, ছিনতাই, পারিবারিক কলহ ও সামাজিক অবক্ষয়ের পেছনেও মাদকের বিস্তারকে দায়ী করছেন স্থানীয় সচেতন মহল।
    মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, ইব্রাহিম মাদক মামলার একজন পলাতক আসামি। তার বিরুদ্ধে মুরাদনগর থানা একটি গণধর্ষণ ও দুটি মাদক মামলা সহ মোট তিনটি মামলা রয়েছে। শুক্রবার আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ চলছে। এ ব্যাপারে কাউকে ছাড় দেয়ার কোন সুযোগ নেই। মুরাদনগর থানা এলাকাকে মাদক ও অপরাধমুক্ত করতে স্থানীয় জনগণের এ ধরনের আরো বেশি বেশি সহযোগিতা কামনা করেন তিনি।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    May 2026
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31