রায়পুর উপজেলা স্টাফ রিপোর্টার: মোঃ রাজু
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চর আবাবিল গ্রামে দীর্ঘদিনের মাদকাসক্তির করুণ পরিণতিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মোঃ শরীফ হোসেন। শনিবার (২৩ মে) ভোরে উপজেলার ১ নম্বর ইউনিয়নের উত্তর চর আবাবিল ৪ নম্বর ওয়ার্ডের মাতব্বর বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মোঃ শরীফ হোসেন স্থানীয় কাঞ্চন মাতব্বরের ছেলে। তিনি পেশায় কৃষিকাজের সঙ্গে জড়িত ছিলেন। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে মাদকের নেশায় আসক্ত হয়ে পড়ায় শরীফের জীবন ও পারিবারিক সম্পর্ক চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। মাদকের টাকা না পেলে চলত ভাঙচুর ও তাণ্ডব পরিবারের সদস্য ও এলাকাবাসী জানান, মাদক কেনার জন্য নিয়মিত অর্থের প্রয়োজন হতো শরীফের। টাকা না পেলেই তিনি পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করতেন, ঘরের আসবাবপত্র ভাঙচুর করতেন এবং প্রায়ই অশান্ত পরিবেশ সৃষ্টি করতেন। ফজরের নামাজে যাওয়ার পথে ঝুলন্ত মরদেহ দেখতে পান মামা নিহতের মামা আব্দুল খালেক জানান, শনিবার ভোরে ফজরের নামাজের জন্য অজু করতে বের হয়ে তিনি উঠানে শরীফকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তার চিৎকারে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন ছুটে আসেন।
পুলিশের বক্তব্য
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, “প্রাথমিকভাবে পরিবার ও স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, নিহত ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং মানসিকভাবে হতাশাগ্রস্ত অবস্থায় ছিলেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

