মোঃ সালাউদ্দীন, চট্টগ্রাম প্রতিনিধি:
পথচলা শুরু করলো মানবিক সংগঠন ‘রক্তধারা চট্টগ্রাম’। শুরুর দিনেই মানবিক সমাজ গঠনের প্রত্যয়ে শপথ নিয়েছেন একঝাঁক তরুণ।
শুক্রবার (২২ মে) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শহীদ মিনার চত্বরে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। “রক্তের বন্ধনে ফুটুক মানবিকতার হাসি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নবগঠিত কমিটির দায়িত্বশীলরা শপথ গ্রহণ করেন।জানা যায়, সংগঠনের সকল স্তরের নবনির্বাচিত ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সামাজিক দায়বদ্ধতা, সততা ও মানবিক মূল্যবোধ নিয়ে কাজ করার অঙ্গীকারবদ্ধ করে শপথ বাক্য পাঠ করানো হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা মুহাম্মদ তসলিম মাহমুদ।
তিনি বক্তব্যে বলেন, “রক্তধারা চট্টগ্রাম শুধু একটি স্বেচ্ছাসেবী সংগঠন নয়, এটি মানবিক মানুষ গড়ার একটি অনন্য প্ল্যাটফর্ম। আজ যারা সংগঠনের বিভিন্ন পদে দায়িত্ব গ্রহণ করেছেন, তারা শুধু রক্তদান বা সেবামূলক কাজেই সীমাবদ্ধ থাকবেন না। তিনি আরো বলেন, আমরা প্রতিটি দায়িত্বশীলকে দক্ষ, সৎ ও মানবিক গুণসম্পন্ন ব্যক্তি হিসেবে গড়ে তুলতে চাই, যারা ভবিষ্যতে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বলিষ্ঠ নেতৃত্ব দিতে সক্ষম হবে। আজকের তরুণরাই আগামী দিনের সুন্দর সমাজ বিনির্মাণের কারিগর।”

