মোঃ সালাউদ্দীন, চট্টগ্রাম (হাটহাজারী) প্রতিনিধি
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার, ৩১ মে সন্ধায় নাজিরহাট পুরাতন বাস স্টান্ড সংলগ্ন অফিসে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ অনুষ্ঠান মিলন মেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে সদ্য ঘোষিত ফরহাদাবাদ ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে এবং সেক্রেটারি অ্যাডভোকেট সারমান রবিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হাটহাজারী উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আবদুল মালেক চৌধুরী।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আসলাম মোরশেদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সেক্রেটারি এস. এ. সাঈদ এবং মাওলানা শহীদুল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন ফরহাদাবাদ ইউনিয়ন জামায়াতের আমীর খোরশেদুল আলম এনামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা যুবসমাজকে নৈতিকতা, আদর্শ ও সামাজিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ করার আহ্বান জানান এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের একপর্যায়ে ফরহাদাবাদ ইউনিয়ন জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। পরে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান শেষ হয়।

