মোঃ তৈয়ব, কক্সবাজার
কক্সবাজার জেলার ঈদগাঁওতে মাত্র এক হাজার জন্য বন্ধুর হাতে বন্ধু খুন হয়েছে।০২ জুন ২০২৬ জালালাবাদ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের লরাবাক এলাকায় সংঘটিত এক মর্মান্তিক হ*ত্যাকাণ্ড ঘটে। নিহত যুবক হামিদ বর্ণিত এলাকার আবুল কালামের সন্তান।স্থানীয় সূত্রে জানা যায়, হামিদ ও শামীম দুই জনই পরস্পর বন্ধু। শামীম হামিদ থেকে কিছু টাকা ধার নেয়। পাওনা টাকা খুঁজতে গেলে কথা কাটাকাটির এক পর্যায়ে শামীম হামিদকে ছুরিকাঘাত করে। এতে তার মর্মান্তিক মৃত্যু হয়।খুনের অভিযুক্ত শামীম (১৮) একই এলাকার মোহাম্মদ সিদ্দিক ও ফাতেমা বেগমের ছেলে।ঘটনার পর স্থানীয় জনতার সহায়তায় তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। ঘটনার সংবাদ পেয়ে জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ঈদগাঁও থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। আমরা এই নৃ*শংস ও পৈশাচিক হ*ত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করে অভিযুক্তসহ জড়িত সকলকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।

