swadhinshomoy
20th Aug 2025 1:13 pm | অনলাইন সংস্করণ Print
জিয়াউল হক জিয়া, কক্সবাজারঃ
কক্সবাজার সদর ভারুয়াখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বড় চৌধুরী পাড়া আব্দু করিমের বাড়ি থেকে গৃহবধূর নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই নারীর নাম রোকসানা আক্তার (৩০)।
রোকসানাকে হত্যা পর তাঁর লাশ ঝুলিয়ে রাখেছে এমনটা স্বজনদের দাবি। তারা আইনগত ব্যবস্থা নেবে। রোকসানার বাপের বাড়ি কক্সবাজার সদর খুরুশকুল ইউনিয়নের কাওয়ারপাড়া। সে তিন সন্তানের জননী এবং পাঁচ মাসের অন্ত:সত্ত্বা।
নিহতের মামা নুরুল আমিন জানান, রোকসানাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। নিহতের শরীরের আঘাতের চিহ্ন রয়েছে। ঝুলন্ত লাশের পা মাটিতে লাগানো। রোকসানা কে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। নিহাতের দেবর আয়াতুল্লাহ বারবার নির্যাতন করে তাকে এরকম আগে কয়েকবার বাপের বাড়ি চলে গিয়েছিল।
নিহতের শাশুড়ি জানাই, ২০ আগস্ট ৫টার দিকে স্বামী আবসার ঘুম থেকে উঠে রান্না ঘরের দরজায় ঝুলন্ত লাশ দেখতে পেয়ে তার মা’কে ডাক দেই। তখন মা পার্শ্ববর্তী লোকজনদের ডেকে নিয়ে আসে । পরে রোকসানার মৃত্যুর খবর চতুর্দিকে সরিয়ে পড়লে এলাকাবাসীর এসে জড়ো হয়। স্থানীয়রা পুলিশকে খবর দিলে নিহতের স্বামী সহ পরিবারের ভাই আত্মগোপনে চলে যায়।
সারজমিনে পুলিশের সাথে কথা বলে জানা যায়,সকাল ৭টার দিকে কক্সবাজার সদর মডেল থানার ওসি তদন্ত আবু হানিফের নেতৃত্বে এসআই সেলিম সহ একদল পুলিশ ঘটনায়স্থলে পৌঁছে। ঘটনা স্থলে পৌঁছে নিহতের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয় মহিলাদের সহযোগিতায় ঝুলন্ত অবস্থা থেকে মৃত লাশ উদ্ধার করে। ঘটনার রহস্য উদঘাটনের প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের লাশ খানায় পাঠানো হয়েছে। ময়নাতদন্তের আগে ঘটনার কোন রহস্য বলা সম্ভব নয় বলে আবু হানিফ জানিয়েছে।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

