• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ঢাকা-সিলেট মহাসড়কে যানজট, যতবিপর্যয় বৃষ্টির পানি 

     Md Mokter Hossain 
    09th Jul 2026 4:54 pm  |  অনলাইন সংস্করণ Print

    আব্বাস উদ্দিন (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

    ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড গোলচত্বরে ঢাকা-সিলেট মহাসড়কের গর্তে বারবার পণ্যবাহী যানবাহন আটকে পড়া, দুর্ঘটনা এবং বিকল যানবাহনের কারণে প্রায় ২০ কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে শুরু হওয়া এ যানজট আজ বুধবার সকাল পর্যন্ত অব্যাহত ছিল। এতে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী ও চালক।

    স্থানীয় সূত্র জানায়, গতকাল বিকেলে ভারী বৃষ্টির সময় সরাইল উপজেলার বৈশামুড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে একটি পণ্যবাহী লরি ও একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় দুটি যানবাহনের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। প্রায় এক ঘণ্টা পর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহত চালককে উদ্ধার করে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সরিয়ে নেন। তবে এর মধ্যেই মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
    কুমিল্লা থেকে ঢাকামুখী লেনে কাজ চললেও বৃষ্টির পানিতে গর্ত ডুবে থাকায় কিছুক্ষণ পরপর যানবাহন আটকে যাচ্ছে। এতে দূরপাল্লার যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে।

    সরাইল-খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, বিশ্বরোড মোড়ের দক্ষিণ পাশে গর্তে পণ্যবাহী যানবাহন বারবার আটকে যাওয়ায় যানজটের সৃষ্টি হয়েছে এবং বৈশামুড়া এলাকায় দুর্ঘটনাকবলিত প্রায় ৫০ টন ওজনের লরিটি আজ সরানো হয়েছে। এসব কারণে যানজট বেড়েছে।পুলিশ সদস্যরা মহাসড়কে কাজ করছেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    July 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031