• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নারীর মাসিক স্বাস্থ্য সুরক্ষা ও অধিকার বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করতে সিইডিএস এর ক্যাম্পেইন অনুষ্ঠিত 

     Md Mokter Hossain 
    11th Jul 2026 10:33 am  |  অনলাইন সংস্করণ Print

    বিশ্ববিদ্যালয় রিপোর্টার

    রাজধানীর মানিকনগর আইডিয়াল বিএম কলেজে আজ সকালে শিক্ষার্থীদের মাসিক স্বাস্থ্য সচেতনতা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, স্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ স্যানিটেশন বিষয়ে তথ্য ও পরামর্শ প্রদান সহ সচেতন মুলক লিফলেট বিতরণ করেন সিটিজেন এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট সোসাইটি।

    সিইডিএস এর নির্বাহী পরিচালক অধ্যাপক এম নাসির উদ্দীন মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, সিইডিএস এর উপদেষ্টা মোঃ আমীর হোসেন তোতা। অনুষ্ঠান পরিচালনা করেন অএ কলেজ এর প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ মাইন উদ্দিন ভূইয়া, বক্তব্য রাখেন মিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম, লাভলী বেগম ও হাফেজ মুহাম্মদ মহিউদ্দিন প্রমুখ।

    মোঃ আমীর হোসেন তোতা বলেন, সমাজে এখনও মাসিক স্বাস্থ্য নিয়ে নানা ধরনের কুসংস্কার ও সংকোচ বিদ্যমান। এসব ভুল ধারণা দুর করে কিশোরীদের আত্মবিশ্বাসী সচেতন করে তুলতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সবাই কে এক যোগে কাজ করতে হবে।

    অধ্যাপক এম নাসির উদ্দীন মুন্সী বলেন, নারীর প্রতি সহিংসতা হ্রাস ও নারীর যৌন এবং প্রজনন স্বাস্থ্যের অধিকার সুরক্ষিত করতে ঐক্যবদ্ধ সচেতনতা বোধ জাগ্রত করাই সিইডিএস কর্তৃক ক্যাম্পিং রাজধানী সহ দেশের ৬৪ টি জেলায় কার্যক্রম চলবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    July 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031