• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত। 

     swadhinshomoy 
    21st Aug 2025 6:56 am  |  অনলাইন সংস্করণ Print

    শওকতুল ইসলাম,নিজস্ব প্রতিবেদকঃ

    বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্চাসেবকদল চকরিয়া উপজেলার আয়োজনে ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (২০ আগস্ট) বিকালে ৪ টায় চকরিয়া উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যৌথ আয়োজনে এই শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।চকরিয়া পৌরশহরের বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে চকরিয়া জনতা শপিংয়ের সামনে এসে শোভাযাত্রা ও আনন্দ মিছিলটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
    স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি কামরুল হাসান জাস্টিসের সভাপতিত্বে অনুষ্ঠিত শোভাযাত্রায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শরিফুল ইসলাম শরীফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নুরুল আবচার রিয়াদ ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম সুমন।

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি ও চকরিয়া উপজেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক জনাব এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন পৌরসভা বিএনপি’র সভাপতি ও সাবেক মেয়র জনাব নুরুল ইসলাম হায়দার, উপজেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ও সাবেক ছাত্র ও যুবনেতা জনাব এম মোবারক আলী, উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব জনাব মু. ফখরুদ্দীন ফরায়েজী, পৌরসভা বিএনপি’র সাধারণ সম্পাদক জনাব এম আব্দুর রহিম।
    প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জনাব এড. মোহাম্মদ ইউনুস।এছাড়াও বক্তব্য রাখেন কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক হাজ্বী আব্দুর রহিম ও জরিফ আলী সহ উপজেলা ও পৌরসভা বিএনপি পরিবারের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31