ফাহিমুল ইসলাম, মহেশখালী প্রতিনিধিঃ
মহেশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
ঘটনাটি ঘটে বড় মহেশখালী ইউনিয়নের পশ্চিম দেবাঙ্গা পাড়া এলাকায়। আটক ব্যক্তির নাম আবুল শামা। তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় চোলাই মদ বিক্রির সঙ্গে জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমাণ মদ উদ্ধারসহ আবুল শামাকে হাতেনাতে আটক করা হয়।মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “মাদক নির্মূলে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”আটককৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
এদিকে, পুলিশি অভিযানে স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন।

