• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • কয়রায় খালে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক ব্যক্তির মৃত্যু 

     swadhinshomoy 
    21st Aug 2025 12:24 pm  |  অনলাইন সংস্করণ Print
    মোক্তার হোসেন, কয়রা,খুলনা  প্রতিনিধিঃ

    খুলনার কয়রার দক্ষিণ বেদকাশীর হারেজ খালি নামক খালে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আব্দুর রাজ্জাক নামের একজনের মৃত্যু হয়েছে।

    স্থানীয় সূত্রে জানা যায়, মৃত্যু  আঃ রাজ্জাক (৫১) দক্ষিণ বেদকাশীর জোড়শিং হারেজখালী নামক খালে হারি নিয়ে মাছ চাষ করতেন এবং ওই খালেই বাসা বেঁধে থাকতে। মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় তাকে না পেয়ে অনেক খোঁজাখুঁজি শুরু হয়।
    বুধবার (২০ আগস্ট) ভোর ৫টার দিকে তার মৃতদেহ খালে ভাসতে দেখা যায়। মৃত আঃ. রাজ্জাক দক্ষিণ বেদকাশীর গোলখালী গ্রামের মৃত হামিদ গাজীর মেজো ছেলে এবং ওয়ার্ড মেম্বর রাশিদা বেগমের ভাই।
    মৃত আ. রাজ্জাকের বোন ওয়ার্ড মেম্বর রাশিদা বেগম বলেন, আমার ভাই রাজ্জাক জোড়শিং হারেজ খালি নামক খালে হারি নিয়ে মাছ চাষ করত। প্রতিদিনের মতো গতকাল মঙ্গলবার বিকাল ২টা ৩০ মিনিট থেকে ৩টার দিকে তিনি ওই খালে মাছ ধরতে যায়। সন্ধ্যার পরেও ফিরে না আসলে তাকে খোঁজ করে পাওয়া যায়নি। আজ ভোর ৫টার দিকে তার মৃতদেহ ভেসে ওঠে।
    তিনি আরও বলেন, আমার ভাইয়ের হার্টের সমস্যা ও ডায়াবেটিসের সমস্যা ছিল। ধারনা করা হচ্ছে হার্টের সমস্যার কারণে পানিতে নেমে মাছ ধরা অবস্থায় বুকে ব্যাথা শুরু হলে সাথে কেউ না থাকায় পানি থেকে উপরে উঠতে না পেরে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।
    কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক ঘটনার স্বীকার করে বলেন, লাশ উদ্ধার করে কয়রা থানায় আনা হয়েছে এবং ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হচ্ছে।
    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31