• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • চকরিয়া মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত 

     swadhinshomoy 
    31st Aug 2025 3:11 am  |  অনলাইন সংস্করণ Print

    শওকতুল ইসলাম,নিজস্ব প্রতিবেদক:

    কক্সবাজারের চকরিয়া খুটাখালীতে মাইক্রোবাসের ধাক্কায় নুরুল আজিম (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

    শনিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের খুটাখালী ফুলছড়ি গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
    জানা যায় নিহত নুরুল আজিম কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য টুলু মেম্বারের ছোট ভাই।
    স্হানীয়দের মতে, সকালে নুরুল আজিম মোটরসাইকেল নিয়ে ঈদগাঁও থেকে খুটাখালী এলাকায় আসেন। এ সময় একই দিক থেকে আসা একটি দ্রুতগামী মাইক্রোবাস গাড়ি হঠাৎ তার মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। স্থানীয়রা আহত অবস্থায় নুরুল আজিমকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    মালুমঘাট হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মো. মেহেদী হাসান জানান,দুর্ঘটনার পর মাইক্রোবাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। তাকে সনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31