• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ঈদগাঁও থানার উদ্যোগে ওপেন হাউস ডে অনুষ্ঠিত। 

     swadhinshomoy 
    09th Aug 2025 5:50 am  |  অনলাইন সংস্করণ Print

    রাকিবুল ইসলাম, বিশেষ প্রতিনিধি-চকরিয়াঃ

    কক্সবাজার জেলার ঈদগাঁও থানার আয়োজনে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। গত ৭ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার বিকাল ৪টায় থানার হলরুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি এম মমতাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঈদগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, ঈদগাঁও উপজেলা জামায়াতের আমির সেলিম উল্লাহ জিহাদী, ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোসেন, জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর তাজ জনি, ইসলামাবাদ ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুস সালাম, উপজেলা ঈমাম সমিতির সভাপতি এনামুল হক, উপজেলা শ্রমিক দলের সভাপতি মুক্তার আহমদ, বিএনপি নেতা হারুনুর রশিদ, অ্যাডভোকেট এসকে ফারুকী, অ্যাডভোকেট মোবারক হোসেন, ছাত্র নেতা ঈসমাইল, গণমাধ্যম কর্মী মিসবাহ উদ্দিন, আলাউদ্দিন, আবু বককরসহ যুবদল, ছাত্রদল, বিএনপি ও জামায়াতে ইসলামী এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।সভায় বক্তারা রাতের বেলা গরু চুরি, ডাকাতি, জুয়ার আসর, জমি দখল, মাদক, স্কুল শিক্ষার্থীদের ইভটিজিংসহ নানা অপরাধ দমন, এবং ঈদগাঁও বাস স্টেশন ও বাজার এলাকায় যানজট নিরসনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। বাজার ভূমি অফিসের সামনে, বটগাছ তলা, বাঁশঘাটা সড়ক ও মধু সওদাগরের দোকানের সামনে সড়ক দখল করে গাড়ি পার্কিং ও যাত্রী ওঠানামার কারণে রোগী পরিবহনে বিঘ্ন ঘটছে—এ বিষয়েও বক্তারা সমাধানের আহ্বান জানান। এছাড়া প্রতিটি ওয়ার্ডে বিট অফিসারদের জনগণের সাথে নিয়মিত মতবিনিময়ের পরামর্শ দেওয়া হয় এবং থানায় প্রতি মাসে ওপেন হাউস ডে চালু রাখার আহ্বান জানানো হয়।ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মছিউর রহমান বলেন, “সব ধরনের অপরাধ নির্মূলে থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং তা চলমান থাকবে।” তিনি রাজনৈতিক নেতাকর্মী ও গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন এবং কোনো পুলিশ সদস্য অপরাধে জড়িত থাকলে সরাসরি অবহিত করার অনুরোধ জানান।অনুষ্ঠানের সঞ্চালনা করেন ঈদগাঁও থানার সেকেন্ড অফিসার আসাদ।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31