• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনে অবৈধ সিগারেট জব্দ আটক ১। 

     swadhinshomoy 
    11th Aug 2025 8:04 am  |  অনলাইন সংস্করণ Print

    মো ইফাজ খাঁ ,মাধবপুর হবিগঞ্জঃ

    আখাউড়া রেলওয়ে থানাধীন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন এলাকায় কালনী ট্রেন থেকে প্রায় ৬ লাখ ৭০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেটসহ একজনকে গ্রে/প্তার করেছে রেলওয়ে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
    ‎‎শনিবার (৯ আগস্ট) দুপুরে সিলেট রেলওয়ে জেলার পুলিশ সুপার মো. শফিকুর রহমানের নির্দেশে এবং আখাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
    ‎‎রেলওয়ে ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট রেলওয়ে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) মো. আবু কাউছার সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালান। এ সময় ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের খাবার গাড়িতে সিগারেটের কার্টনের ওপর বসা অবস্থায় স্বদেশ সাহা (৪৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি নরসিংদী সদর মডেল থানার পশ্চিম দত্তপাড়া গ্রামের নিরঞ্জন চন্দ্র সাহার ছেলে।
    ‎পরবর্তীতে তার কাছ থেকে ১৪৫ কার্টুন Oris, ১১৮ কার্টুন Mond এবং ৪৮ কার্টুন Patron ব্র্যান্ডের বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। তবে তিনি এসব সিগারেটের কোনো ট্যাক্স চালান দেখাতে পারেননি। উদ্ধারকৃত সিগারেটের বাজারমূল্য প্রায় ৬ লাখ ৭০ হাজার টাকা।
    ‎‎আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. শফিকুল ইসলাম জানান,ঘটনার পর আখাউড়া রেলওয়ে থানায় বিশেষ ক্ষমতা আইনের ২৫(বি)(২) ধারায় মা/মলা দায়ের করা হয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31