• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • কিশোরগঞ্জ সফররত মাননীয় ধর্ম উপদেষ্টার সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ। 

     swadhinshomoy 
    11th Aug 2025 7:43 am  |  অনলাইন সংস্করণ Print
    মোঃআনিসুজ্জামান, কটিয়াদী কিশোরগঞ্জঃ

    (১০ আগস্ট,রোজ:রবিবার)কিশোরগঞ্জ সফররত মাননীয় ধর্ম উপদেষ্টার সাথে সার্কিট হাউজে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক মোঃ রমজান আলী সাহেব।  সাক্ষাতের সময় উপদেষ্টা মহোদয়ের একান্ত সচিব সাদেক আহমদ, ওয়াকফ প্রশাসক, বাংলাদেশ, জেলা প্রশাসক ফৌজিয়া খান (যুগ্ম সচিব), পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী ও আল জামেয়া ইমদাদিয়ার মহাপরিচালক মাওলানা শিব্বির আহমদ রশিদ উপস্থিত ছিলেন। জামায়াত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর ও হয়বতনগর কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, জেলা অফিস সেক্রেটারী ও নগুয়া আয়শা আহাদ দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা সানাউল্লাহ ও নুরুল উলুম আদর্শ মহিলা মাদ্রাসার সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম ফরহাদ। সাক্ষাৎকালে জেলা আমীর ধর্ম মন্ত্রণালয়ের অধীনে কিশোরগঞ্জ জেলায় বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পের কাজ নিয়ে আলোচনা করেন। অধ্যাপক মোঃ রমজান আলী কিশোরগঞ্জ সফর করায় মাননীয় উপদেষ্টাকে জেলাবাসী ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

    আনিসুজ্জামান
    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31