• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • সম্প্রীতির বার্তা নিয়ে মানবিক সহায়তা পৌঁছে দিল মাটিরাঙ্গা সেনা জোন 

     swadhinshomoy 
    11th Aug 2025 9:54 am  |  অনলাইন সংস্করণ Print

    এ এম ফাহাদ, খাগড়াছড়িঃ

    খগড়াছড়ি জেলাট মাটিরাঙ্গায় ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাটিরাঙ্গা জোন কর্তৃক অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে বিশেষ মানবিক সহায়তা প্রদান করেছেন।
    ‎রবিবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা জোনের আওতাধীন পরশুরামঘাট আর্মি ক্যাম্প এলাকায় এই মানবিক সহায়তা কর্মসূচির আয়োজন করা হয়।
    ‎কর্মসূচির আওতায়, ৪ জন হতদরিদ্র মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা, ২টি অসহায় পরিবারকে ঘর মেরামতের জন্য ঢেউটিন ও নগদ অর্থ, ৩০ জন পাহাড়ি ও বাঙালিকে রেশন সামগ্রী, মানিকচন্দ্রপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও অভ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।
    ‎‎এছাড়া, মাটিরাঙ্গা জোনের ক্যাপ্টেন মো. মুঈদ-উল করিম চৌধুরী (আরএমও) ও গুইমারা সিএমএইচের ক্যাপ্টেন সুমাইয়া রহমানের নেতৃত্বে প্রায় ২০০ জন পাহাড়ি ও ১০০ জন বাঙালিকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।
    ‎অনুষ্ঠানে মাটিরাঙ্গা জোন কমান্ডার লে. কর্নেল ইব্রাহীম আধহাম, পিএসসি, উপ-অধিনায়ক মো. মাসুদ খান, মেজর সামিউল হক সামি সহ পদস্থ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
    ‎‎সহানুভূতি ও সম্প্রীতির বন্ধন দৃঢ় করতে এই সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে জোন কমান্ডার লে. কর্নেল ইব্রাহীম আধহাম, পিএসসি বলেন, “পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি রক্ষায় মাটিরাঙ্গা জোনের মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31