নূর মোহাম্মদ শ্রাবণ কুমিল্লা প্রতিনিধিঃ
১২ই আগষ্ট দুপুর ১২ টায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এ সময় কন্যার মা, বাল্যবিবাহকারী বর, বাল্যবিবাহকারী বরের পিতা, বাল্যবিবাহকারী বরের ভাই এবং বাল্যবিবাহ সম্পাদনে সহযোগিতাকারী এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
বাল্যবিবাহের শিকার সুমাইয়া আক্তার (১৩) শ্রীমন্তপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর প্রথম স্থান অধিকারী একজন মেধাবী ছাত্রী। তার বাবা নেই। তিন ভাই বোনের মধ্যে সে দ্বিতীয়। মা তার মেয়ের অমতে জোর করে পাশের বাড়ির মোহর আলীর ছেলে সৌদি প্রবাসী অলিউল্লাহর সাথে সুমাইয়াকে জোর পূর্বক বিয়ে দিতে চাইছিল। বর, বরের পিতা, বরের ভাই এবং কন্যার মা একজোট হয়ে এই বাল্য বিয়ে সম্পাদনে সুমাইয়াকে জোর ও চাপ প্রয়োগ করে।
সুমাইয়া এবং সুমাইয়ার বড় বোন উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ জানালে, উপজেলা নির্বাহী অফিসার তৎক্ষনাৎ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করার নির্দেশ দেন।
বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ অনুযায়ী অভিযুক্ত অলিউল্লাহকে এক বছর কারাদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানা।

