• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • লাকসামে নাবালিকা অপহরণ ও লুটপাটের অভিযোগ 

     swadhinshomoy 
    02nd Jun 2026 5:36 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ ইকবাল মোরশেদ ::-স্টাফ রিপোর্টার।

    কুমিল্লা জেলার লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়নের হারাখাল গ্রামে এক নাবালিকা স্কুলছাত্রীকে পুনরায় অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা কুসুম বেগম।
    এই ঘটনায় লাকসাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    ভুক্তভোগী পরিবারের দাবি, এর আগেও একই ছাত্রী অপহরণের শিকার হয়েছিল। ওই ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত গ্রেপ্তার হলেও পরে জামিনে মুক্তি পান। জামিনে বের হওয়ার পর গত ২ জুন গভীর রাতে আবারও ওই ছাত্রীকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্বজনরা।

    অভিযোগ সূত্রে জানা যায়, ফেনী জেলার ফুলগাজী উপজেলার বাসিন্দা মোঃ মাসুদ (৩২) দীর্ঘদিন ধরে তাহমিনা আক্তার স্মৃতি (১৬) নামে ওই স্কুলছাত্রীকে উত্যক্ত করে আসছিলেন। এ বিষয়ে পূর্বে দায়ের করা একটি অপহরণ মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

    ভুক্তভোগী পরিবারের ভাষ্য, গত ২ জুন গভীর রাতে মাসুদ ও তার সহযোগীরা তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা ঘরবাড়িতে ভাঙচুর, পরিবারের সদস্যদের মারধর এবং লুটপাট চালায়। একপর্যায়ে ঘরের তালা ভেঙে নাবালিকা স্মৃতিকে জোরপূর্বক তুলে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।

    অভিযোগে আরও বলা হয়েছে, হামলাকারীরা নগদ ১৭ লাখ টাকা ও প্রায় ৩২ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

    এ ঘটনায় অপহৃত কিশোরীর দ্রুত উদ্ধার এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তার স্বজনরা।

    তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত মাসুদ বা তার পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

    এ বিষয়ে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন নাহার লাইলি বলেন, “তথ্য পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে একটি অপহরণ মামলা চলমান রয়েছে। নতুন করে লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    June 2026
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930