• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • জেলা ভেটেরিনারি হাসপাতালে সার্জন সংকটে ব্যাহত চিকিৎসাসেবা 

     Md Mokter Hossain 
    12th Jul 2026 7:37 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ মোকলেছুর রহমান বাবু – নীলফামারী প্রতিনিধি:

    নীলফামারী শহরের লটখানা পুলিশ লাইন সংলগ্ন নীলফামারী জেলা ভেটেরিনারি হাসপাতালে দীর্ঘদিন ধরে জনবল সংকটের কারণে গবাদিপশু ও গৃহপালিত প্রাণীর চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। বিশেষ করে ভেটেরিনারি সার্জনের পদে কর্মরত ডা. এ. এইচ. শাহাদাত হোসেন বর্তমানে প্রেষণে রংপুর চিড়িয়াখানায় দায়িত্ব পালন করায় হাসপাতালে সার্জন সংকট আরও প্রকট হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
    জানা যায়, হাসপাতালের গুরুত্বপূর্ণ পদ ল্যাব টেকনিশিয়ান দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। ফলে আধুনিক যন্ত্রপাতি থাকলেও রোগ নির্ণয়ের জন্য প্রয়োজনীয় ল্যাব পরীক্ষা নিয়মিতভাবে করা সম্ভব হচ্ছে না। এতে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে এবং খামারিদের ভোগান্তি বাড়ছে।

    বর্তমানে ভেটেরিনারি অফিসার ডা. আবুল কালাম আজাদ ও ভেটেরিনারি উপ-সহকারী বিনয় বাবু সীমিত জনবল নিয়ে চিকিৎসাসেবা চালিয়ে যাচ্ছেন।
    ভেটেরিনারি অফিসার ডা. আবুল কালাম আজাদ বলেন, “ল্যাব টেকনিশিয়ান ও ভেটেরিনারি সার্জনের পদ শূন্য থাকায় সীমিত জনবল দিয়ে জেলার বিপুল সংখ্যক খামারিকে সেবা দিতে গিয়ে আমাদের হিমশিম খেতে হচ্ছে।”

    খামারি লিটন হোসেন বলেন, “জরুরি সময়ে গবাদিপশুর জটিল রোগ বা অস্ত্রোপচারের প্রয়োজন হলে সার্জন না থাকায় সময়মতো চিকিৎসা পাওয়া যায় না। এতে অনেক পশু মারা যাচ্ছে এবং আমরা খামারিরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি।”
    খামারি ও সচেতন মহলের দাবি, নীলফামারী জেলা ভেটেরিনারি হাসপাতালের শূন্য পদগুলো দ্রুত পূরণ, পূর্ণকালীন ভেটেরিনারি সার্জনের ব্যবস্থা এবং ল্যাব কার্যক্রম সচল করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি জেলা প্রশাসকের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    July 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031