Md Mokter Hossain
18th Jul 2026 7:22 pm | অনলাইন সংস্করণ Print
সামজাদ জসি – সিনিয়র স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৭ জুলাই) বিকেলে উপজেলার চান্দুরা ইউনিয়নের ইব্রাহিমপুর ডাকবাংলো এলাকার সিলেট-ঢাকা মহাসড়কের পাশে লাবিবা পরিবহন বাস কাউন্টারের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— ময়মনসিংহ কোতোয়ালি থানার গোয়াইলকান্দি (তিন কোণা পুকুরপাড় বাড়ি) এলাকার মৃত সফিকুল ইসলামের ছেলে মো. সোহাগ (৪১) এবং একই এলাকার আকুয়া গরুখড় মোড়ের বাসিন্দা (বর্তমানে গোয়াইলকান্দির বাসিন্দা) মৃত নুরু মিয়ার ছেলে মো. সুজন (২৯)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বাপন চক্রবর্তীর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল চান্দুরা ইউনিয়ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে মহাসড়কের পাশে লাবিবা পরিবহনের কাউন্টারের সামনে অবস্থান করা দুই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তাদের তল্লাশি করে। পরবর্তীতে তাদের হেফাজত থেকে ১০ কেজি করে মোট ২০ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয়।
বিজয়নগর থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আজ শনিবার সকালে তাদের সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে এবং মাদকের বিস্তার রোধে পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

