রেজাউল মোস্তফা, চট্টগ্রামঃ
চট্টগ্রামের বাকলিয়া এক্সেস রোড এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার ভোর দুইটার দিকে শুরু হওয়া আগুন ১০ ঘণ্টা পেরিয়ে গেলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এতে দুটি ঝুটের গুদাম, একটি প্লাস্টিক কারখানা ও কয়েকটি বসতঘর পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ জানিয়েছে, রাত ৪টা ৪৫ মিনিটের পর আগুন নিয়ন্ত্রণে আসলেও দুপুর পর্যন্ত নির্বাপন কাজ চলছে। চন্দনপুরা, লামারবাজার, আগ্রাবাদ ও কালুরঘাট স্টেশন থেকে ৯টি ইউনিট আগুন নেভাতে কাজ করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আগুন প্রথমে ঝুটের গুদামে লেগে দ্রুত পাশের প্লাস্টিক কারখানা ও আশপাশের বাড়িতে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল মন্নান বলেন, পর্যাপ্ত পানি সংকট ও দাহ্য পদার্থের কারণে আগুন নিয়ন্ত্রণ কঠিন হয়েছে। আগুনের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।

