• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বিদ্যালয়ের শ্রেণিকক্ষে মাদক সেবনের অভিযোগ 

     Md Mokter Hossain 
    09th Jul 2026 2:19 pm  |  অনলাইন সংস্করণ Print
    ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের রসুলপুর পাঁচভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে বসে মাদক সেবনের অভিযোগে উদয় সরকার নামের এক যুবককে হাতেনাতে আটক করা হয়েছে। গতকাল বুধবার (০৮ জুলাই) দুপুরে স্থানীয় এলাকাবাসী ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকের উপস্থিতিতে তাকে আটক করা হয়। আটক উদয় সরকার একই এলাকার হীরালাল সরকার ওরফে কালোর ছেলে।
    স্থানীয় সূত্রে জানা গেছে, রসুলপুর পাঁচভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে দীর্ঘদিন ধরে বহিরাগত কিছু বখাটে ও মাদকসেবীর আড্ডা বসত। বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দা ও বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্থানীয় সচেতন এলাকাবাসী বিদ্যালয় ভবনের শ্রেণিকক্ষে আকস্মিক অভিযান চালান। এ সময় মাদক সেবনরত অবস্থায় উদয় সরকারকে হাতেনাতে ধরে ফেলা হয়।
    এদিকে শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরে এমন প্রকাশ্য মাদক সেবনের ঘটনায় স্থানীয় অভিভাবক ও সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভ ও গভীর উদ্বেগ দেখা দিয়েছে।
    নাম প্রকাশে অনিচ্ছুক একজন অভিভাবক বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠান হলো শিশুদের জ্ঞান অর্জন এবং নিরাপদ আশ্রয়স্থল। সেখানে দিনের আলোতে মাদকসেবনের মতো জঘন্য ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি আমাদের সন্তানদের ভবিষ্যৎ এবং শিক্ষার পরিবেশের জন্য চরম হুমকিস্বরূপ।”
    স্থানীয় বাসিন্দারা এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। একই সাথে বিদ্যালয়ের পবিত্রতা রক্ষা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই চক্রের সাথে জড়িত অন্য প্রকৃত দোষীদেরও দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা।
    এই বিষয়ে জানতে চাওয়া হলে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদুল ইসলাম চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
    বিদ্যালয়ের মতো পবিত্র স্থানে মাদকের এমন অনুপ্রবেশ ঠেকাতে পুলিশি টহল ও নজরদারি আরও বাড়ানোর দাবি জানিয়েছেন রসুলপুর এলাকাবাসী।
    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    July 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031