Md Mokter Hossain
12th Jul 2026 3:25 pm | অনলাইন সংস্করণ Print
মোঃ ইকবাল মোরশেদ – স্টাফ রিপোর্টার।
কুমিল্লা জেলার লাকসাম থানার.লাকসাম রেলওয়ে জংশনে একটি মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ (শনিবার) আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে লাকসাম রেলওয়ে জংশন স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়।
এখন পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। মরদেহটি রেলওয়ে পুলিশ হেফাজতে রয়েছে।
নিহত ব্যক্তির পরিচয় সম্পর্কে কেউ অবগত থাকলে অনুগ্রহ করে দ্রুত লাকসাম রেলওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

