swadhinshomoy
27th Aug 2025 4:00 am | অনলাইন সংস্করণ Print
আব্দুল্লাহ আল মামুন,যশোর :
মনিরামপুর উপজেলার নাগরিকতা প্রকল্পের আওতায় মণিরামপুর উপজেলা প্রতিবন্ধী নারী পরিষদের সদস্যদের নিয়ে ডায়লগ সেশন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বগুড়ার লাইট হাউজ কনসোর্টিয়ামের অগ্রণী মহিলা উন্নয়ন সংস্থার আয়োজনে অনুষ্ঠিত ডায়লগ সেশন ও আলোচনা সভায় সোমবার ২৫শে আগষ্ট সকালে উপজেলা পরিষদের হলরুমে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না।
অগ্রনী মহিলা উন্নয়ন সংস্থার প্রকল্প অফিসার এমরান চৌধুরী পরিচালনায় ও উপজেলা কোঅর্ডিনেটর উত্তম কুমার মাহাত্তার সার্বিক তত্বাবধানে এ অনুষ্টানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলমগীর হেসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তার,মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক এস এম তাজাম্মুল,সাংবাদিক বাবুল আকতার। এছাড়াও ৫টি ইউনিয়ন ও উপজেলা থেকে আগত ৩০ জন প্রতিবন্ধী নারী সদস্যরা উপস্থিত ছিলেন ।
উল্লেখ্য,নারীর ক্ষমতা মান উন্নয়নে সিভিক এনগেজমেন্ট ফান্ড সুইজারল্যান্ড দুতাবাস ও গ্লোবালঅ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে কনসাল্টিং গ্রুপ দ্বারা পরিচালিত “এনসিওরিং সিটিজেন রাইটস অ্যান্ড ক্লাইমেট জাস্টিস থ্রু ইনক্লুসিভ অ্যাপ্রোচ টু স্ট্রেনদেন ক্যাপাসিটি অব জেন্ডার এক্টিভিটিস সিএসও’ অ্যান্ড সিবিও’র (নাগরিকতা) প্রকল্পের আওতায় এ ডায়লগ সেশন অনুষ্ঠিত হয়।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

