• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ‎ফরমফিলাপের টাকা দিয়েও পরীক্ষায় অনিশ্চয়তা: চিলাহাটিতে শিক্ষার্থীদের বিক্ষোভে শিক্ষক অবরুদ্ধ 

     swadhinshomoy 
    20th Apr 2026 6:22 pm  |  অনলাইন সংস্করণ Print

    ‎ডোমার (নীলফামারী) প্রতিনিধি:

    ‎নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি এলাকায় অবস্থিত চিলাহাটি ফাযিল মাদ্রাসায় এসএসসি (দাখিল) ২০২৬ পরীক্ষাকে ঘিরে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। নির্ধারিত সময়ের মধ্যে ফরমফিলাপের টাকা জমা দেওয়ার পরও এক শিক্ষার্থীর ফরম পূরণ না হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
    ‎ভুক্তভোগী শিক্ষার্থী সুমাইয়া আখতার। তার পিতা আব্দুল মতিন ২০ এপ্রিল ২০২৬ তারিখে মাদ্রাসার অধ্যক্ষ বরাবর একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, তার মেয়ে সুমাইয়া আখতার (১৬) দাখিল পরীক্ষার ফরমফিলাপের জন্য মাদ্রাসার সহকারী মৌলভী শিক্ষক ইব্রাহিম হোসেনের কাছে ২,৭০০ টাকা জমা দেয়। শিক্ষক তখন তাকে জানান, ফরমফিলাপ সম্পন্ন হয়েছে।
    ‎কিন্তু পরীক্ষার আগের দিন, ২০ এপ্রিল ২০২৬ তারিখে প্রবেশপত্র (এডমিট কার্ড) সংগ্রহ করতে গেলে সুমাইয়া জানতে পারে তার ফরমফিলাপই হয়নি। ফলে সে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হয়। এতে তার একটি শিক্ষাবর্ষ নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
    ‎অভিযোগে আরও বলা হয়, সংশ্লিষ্ট শিক্ষক ইব্রাহিম হোসেন অফিসে টাকা জমা দেননি বলেও জানা গেছে। এ ঘটনায় সুমাইয়ার পরিবার শিক্ষকটির বিরুদ্ধে বিচার দাবি করেছে।
    ‎এদিকে ঘটনাটি জানাজানি হলে মাদ্রাসার অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। তারা একত্রিত হয়ে অভিযুক্ত শিক্ষক মোঃ ইব্রাহিমকে অবরুদ্ধ করে প্রতিবাদ জানায়। পরিস্থিতি কিছু সময়ের জন্য উত্তপ্ত হয়ে ওঠে এবং এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।
    ‎স্থানীয়দের দাবি, এর আগেও শিক্ষক ইব্রাহিমের বিরুদ্ধে আর্থিক লেনদেন সংক্রান্ত অনিয়মের অভিযোগ উঠেছিল। মাদ্রাসা কর্তৃপক্ষ তাকে শোকজ করলেও সন্তোষজনক জবাব না পাওয়ার পরও তার বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে প্রশ্ন উঠেছে—একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও কেন তিনি বহাল তবিয়তে দায়িত্ব পালন করছেন।
    ‎শিক্ষার্থী ও অভিভাবকদের দাবি, বিষয়টি দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনো শিক্ষার্থী এ ধরনের ভোগান্তির শিকার না হয়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930